1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়ার প্রতারকচক্রের ১ জন আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়ার প্রতারকচক্রের ১ জন আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রতারনার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়ার কথা বলে অর্থহাতিয়ে নেয়ার ১ প্রতারককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বেগম রোকেয়া বিল্ডিং এ ৪১৪ নাম্বার কক্ষে পরীক্ষার হলের সামনে হইতে ১৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯.৫৫ ঘটিকায় মূল প্রবেশপত্রসহ প্রতারকচক্র মোঃ এনামুল হক (৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-ভানু বেগম,সাং-উত্তর ধলডাঙ্গা, ইউনিয়ন-শিলখুড়ি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম (৩০), পিতা-মোঃ মেছের আলী, মাতা-শাহানারা, সাং-দক্ষিন ধলডাঙ্গা, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এর সাথে গত ০৯ মার্চ ফার্মগেট ঢাকায় দেখা হয় এবং সেখানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী-২০২৪ এর পরীক্ষার্থী পলাতক আসামী হাবিবুর রহমান (১৯), পিতা-মোঃ কিসমত আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-সাখুয়া মাঝেরচর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এর পরিবর্তে ২০,০০০/-(বিশ হাজার) টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী ২০২৪ এর লিখিত পরীক্ষা অংশ গ্রহন করিয়া পরীক্ষা সম্পন্ন করিয়া দিবে। ধৃত আসামী মোঃ এনামুল হক পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম এর কথামতে রাজি হইয়া গত ১৫/০৩/২০২৪ তারিখে বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকা হইতে ১৭.০০ ঘটিকার যে কোন সময় বিকাশ নাম্বারে প্রথমে ১০,০০০/-(দশ হাজার) টাকা পাঠায় এবং বাকী ১০,০০০/-(দশ হাজার) টাকা পরীক্ষা সম্পন্ন করিলে দিবে বলিয়া ধৃত আসামীকে জানায় মর্মে স্বীকার করে। ঘটনায় জড়িত প্রতারকচক্রের পলাতক আসামীদ্বয়কে আটক করার জন্য জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযান অব্যাহত আছে।

উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD