1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবির অভিযানে চার হেরোইন ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ডিবির অভিযানে চার হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে পাগলা থানার মুখী বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদকমুক্ত জেলা গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাগলা থানার মুখী মাজার মোড় থেকে ৪০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সোহাগ মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ সিদ্দিক ও মোঃ সোহাগ মিয়া। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD