1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১

 নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৩ পিছ ইয়াবা সহ নাজমুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১ঃ৩০ মিনিটে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে ৪৩ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল ইসলাম সোহাগপুর এলাকার দীল মোহাম্মদের পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগপুর এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় নাজমুল’কে ৪৩ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD