চুরি হওয়া ০৮টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল ডিবি পুলিশ
স্টাফ রিপোর্টার ::
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
২৩৯
বার পড়া হয়েছে
ময়মনসিংহে হারানো ও চুরি যাওয়া ০৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ডিবি অফিসের প্রাঙ্গণে মোবাইলের মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবির) কর্মকর্তারা।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, জেলা-উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকা থেকে গত নভেম্বর, ডিসেম্বর ও চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকজনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায় এবং চুরি হয়ে যায়। এসব ঘটনায় মোবাইলের মালিকরা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধার অভিযান শুরু করেন। গত কয়েকদিনে অফিসার ফোর্স ০৮টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর আজ দুপুরে এসব মোবাইল ফোনের মালিকদের অফিসে ডেকে ৮ জন মালিকের কাছে ৮টি মোবাইল ফোন হস্তান্তর করি।
এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।