1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে ছুরিকাঘাতে গৃহকর্ত্রী খুন! - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

শেরপুরে ছুরিকাঘাতে গৃহকর্ত্রী খুন!

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬৬১ বার পড়া হয়েছে

শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোছা. নারগিস বেগম (৫৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে নারগিস বেগম। তিনি স্থানীয় মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন। আর অভিযুক্ত প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম (২৮) একই গ্রামের সামিদুল হকের ছেলে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন মোছা. নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে নগদ আড়াই লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে। সে মোতাবেক লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে মোছা. নারগিস বেগমের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় শব্দ শুনে নারগিস বেগম জেগে ওঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন। পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা ছুরি দিয়ে নারগিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। নারগিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নারগিস বেগম মারা যান।
এদিকে নারগিসের মৃত্যুর খবর পেয়ে আলীমের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD