1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র অভিযানে চুলাই মদসহ ২ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে চুলাই মদসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ শহরের বিভিন্ন ধরনের মাদকের আখড়া নামে পরিচিত রমেশ সেন রোডে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। দিবা কিংবা রাতে এখানে থেকে মাদক সেবন করে মাতালরা সারা শহরে ছড়িয়ে পড়ে। এরা শহরে নানা ধরনের অপকর্ম ও গালাগালি করে অটো বা রিক্সায় বাড়ি ফিরে।

পুলিশ জানায়,  জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-১২ সেপ্টেম্বর অভিযানে ২০০ লিটার চুলাই মদসহ ২ জনকে গ্রেফতার করে। এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রমেস সেন রোডস্থ পতিতা পল্লী মোঃ হিরু মিয়ার চারতলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন ও ধৃত আসামী জহুরুল ইসলাম দ্বয়ের দক্ষিণ দোয়ারী ঘরের ভিতরের রুমে হইতে ১২ সেপ্টেম্বর ২ ঘটিকায় ২০০ লিটার চুলাই মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (৪৩), ও জহুরুল ইসলাম (৪৯)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৩)বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। উদ্ধারকৃত ২০০ লিটার চুলাই মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD