1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুশ্রম বর্তমানে একটি গুরুতর আর্থ-সামাজিক সমস্যা, যা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শিশুশ্রমের কারণে সমাজের অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে তাদের মানবিক, নৈতিক ও সামাজিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এখনই শিশুশ্রম প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এর নেতিবাচক প্রভাব ভবিষ্যতে পুরো সমাজকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধ শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। একটি শিশুর পরিবার, অভিভাবক এবং সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD