1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যের গুণগত মান নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা ডিলার পয়েন্ট হতে পণ্যপ্রাপ্ত বেশ কয়েকজন টিসিবি কার্ডধারী ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে, স্থানীয় ডিলারের সরবরাহকৃত সাফ নামক ডিটারজেন্ট পাউডারে ঠিকমতো ফেনা ওঠে না, সাবান ব্যবহার করলে চুলকানি হয়, মসুর ডাল দীর্ঘ সময় রান্না করলেও সিদ্ধ হয় না এবং সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পাম অয়েল দেওয়া হচ্ছে। গ্রাহকরা এসব নিম্নমানের পণ্য বাতিল করে উন্নত মানের পণ্য সরবরাহের দাবি জানান এবং ভবিষ্যতেও এমন পণ্য বর্জনের ঘোষণা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, গ্রাহকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD