1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

এম এ আজিজ,
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আছর ফুলবাড়িয়া খাদেমুল ইসলাম (কে আই) সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার,  পৌর মেয়র ও সহ সভাপতি গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ফুলবাড়িয়া পৌরসভার কাউন্সিলর সফর আলী বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দু রাজ্জাক দুলাল, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা কৃষকলীগের আহবায়ক মাসুদ আলম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেলসহ উপজেলা আওয়ামী লীগ,  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ  উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় কতিপয় বিপথগামী সেনাসদস্যদের হাতে নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তার জৈষ্ঠ্য ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা   এবং দেশ জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। পরে সকলের মাঝে মিষ্টান্ন (তবারক) বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD