1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক ভাবে জমি দখল করতে গিয়ে আহত ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক ভাবে জমি দখল করতে গিয়ে আহত ৯

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ফুলপুর উপজেলা বালিয়া শিমুলিয়া গ্রামে ১২/৯/২৪ বৃহস্পতিবার ২:৩০ মিনিটে সাংবাদিক আবু নাঈম এর বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে তার ভাই কে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসী রুবেল, আকাশ ও তার দলবল নিয়ে হামলা ও লুটপাট করে। সাংবাদিক আবু নাঈমের এর বাড়িতে যাতে না ঢুকতে পারে তার জন্য কোট থেকে অস্থায়ী ১৪৪ ধারা জারি করে আনে।১৪৪ ধারা তোয়াক্কা না করে ওদের বাড়িতে আক্রমণ করে বাড়ি ঘর গাছ পালা কেটে ফেলে।

ফুলপুরে উপজেলায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।গত১২/৯/২৪ ইং দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন থেকে ওই গ্রামে জমির মালিক ডাঃ নুরু মিয়া বসবাস করে আসছে। হঠাৎ করে এই জমির উপর লোভ পরে এলাকার প্রভাবশালী সন্ত্রাসী হাবির উদ্দিন এর। হাবির উদ্দিন এর ছেলে প্রবাসী তাই টাকার গরম দেখিয়ে সে এই জমি যার রেকট,দলিল মূলে আজ থেকে ১৯৬৪/১৯৬৫ সাল থেকে বসবাস করা জমির মালিককে উঠিয়ে দিয়ে জোরপূর্বক ভাবে দখল করতে চাচ্ছে এই প্রভাবশালী হাবির উদ্দিন। এলাকার চেয়ারম্যান মেম্বার ও এলাকাবাসী মিলে দলিল মূলে ডাঃ নূর মিয়াকে জমিকে বসবাস করতে বলা হয়।আর প্রভাবশালী হাবিব উদ্দিনকে জমিতে কোনরকম বসবাস করতে বাধা ও বেদখল না করার জন্য বলা হয়। ১৩ /১/ ১৮ দরবারে ওয়াদা করার পরও বারবার বাধা দিতে থাকে এই প্রভাবশালী হাবির উদ্দিন ও তার প্রবাসী ছেলেরা রুবেল সোহেল রানা, গত ১১/০৪/২০২৪ রোজ বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকাল ৭ সময় হাবির উদ্দিন তার দলবল নিয়ে ডাঃ নুরমিয়ার বাড়ির আঙ্গিনায় অবৈধভাবে প্রবেশ করে ডাক্তার নূর মিয়ার বসত ঘরে প্রবেশ দরজায় এলোপাথাড়ি বাড়িয়া দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে টিনের ঘরের বেড়া কাটিয়ে ফেলে এবং ঘরে থাকা ঘরের ভিতরে ক্ষয়ক্ষতি করে এবং লুটপাট দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করে।পরে ডাঃ নুরমিয়া ছোট ছেলে বাদী হয়ে জেলা ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েল করলে ১ নং আসামি রবি হোসেন ওরফে সোহেল আদালতে হাজিরা না দেওয়াই তার বিরুদ্ধে ওয়ারেন্ট নামা জারি হয়। কিছু দিন না যেতেই আবার প্রবাসী রুবেল রানা দেশে এসে ডাঃ নুরমিয়া বাড়ি দখল করার উদ্দেশে বেআইনি ভাবে প্রবেশ করে ঘরের বেড়া এলোপাথারী বাহরাইয়া লাঠি বল্লম দিয়া কুবাইয়া টিনের বেড়া কাটিতে থাকে। পরে ডাঃ নুরমিয়ার ছেলে বাধা দিলে তাকে ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় কুপ দিয়ে গুরুতর আহত করে প্রবাসী রুবেল রানা। ডাঃ নুরমিয়ার ছেলেকে বাঁচাতে সন্ত্রাসীদের উপর ঝাপিয়ে পড়ে এলাকাবাসী ও ডাক্তার নুর মিয়ার ছেলেরা।সন্ত্রাসীদের কে প্রতিহত করে ডক্টর নূর মিয়ার পরিবার ও এলাকাবাসী।

আরো জানা যায় ডাঃ নুরমিয়া বিজ্ঞ ফুলপুর সিনিয়র সহকারী জজ আদালত ময়মনসিংহে ১৭৫ নং ২০২২ সালে সন্ত্রাসী বাহিনী হাবির উদ্দিনের বিরুদ্ধে অস্থায়ীনিষেধাজ্ঞা প্রার্থনা করলে
অস্থায়ী নিষেধাজ্ঞা কোট মনজুর করে। হাবিব উদ্দিনের দলবল ও প্রবাসী রুবেল এর নেতৃত্বে নিষেধাজ্ঞার থেকে গাছপালা ও বাড়ি ভাঙ্গা আরোপের জমির বাঁশ কাটিতে থাকিলে দুই পক্ষের বাকবিতন্ডা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে দুপক্ষের দশজন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসা করে বাড়িতে আনা হয়।

জানা যায় ডাঃ নুরমিয়া মিয়া ও এলাকাবাসী আপোসের জন্য ঘুরাঘুরি করলেও সন্ত্রাসী বাহিনী হাবিব উদ্দিন তাদের বিরুদ্ধে মামলা করলে পরে ডাঃ নুরমিয়া সন্ত্রাসী বাহিনীর উপর মামলা দায়েল করে।

ঘটনায় উভয় পক্ষই আইনগত ব্যবস্থা গ্রহনে ইতিমধ্যেই ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহন করা হবে বলে থানা সূত্রে প্রকাশ।এলাকায় পাল্টা আক্রমণের আতঙ্কে থমথমে পরিবেশ বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD