
পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) ও (উত্তর) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাঘেরকান্দা এলাকা হইতে ০৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৭:১০ ঘটিকায় ৫০(পঞ্চাশ) গ্রাম কথিত হেরোইন, মূল্য অনুমান ৫,০০,০০০/-টাকা এবং ৮৫(পঁচাশি) টি নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মূল্য অনুমান ২৫,৫০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ শিবলু (২৫), পিতা-মোঃ এনামুল হক, মাতা-মোছাঃ খুদেজা খাতুন, মোঃ তাওহিদ (২৫), পিতা-মৃত, বাবুল মিয়া, মাতা-মোছাঃ জোসনা বেগম, মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৬), পিতা-মৃত হযরত আলী, মাতা-মোছাঃ রোকেয়া খাতুন ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবি (৩৫) পিতা-মৃত চাঁন মিয়া (হাবিলদার), মাতা-মৃত মালেকা, সর্ব সাং-বাঘেরকান্দা (পশ্চিমপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী নুর মোহাম্মদ শিবলু (২৫) এর নামে পূর্বের ০৫ টি, মোঃ তাওহিদ (২৫) এর নামে পূর্বের ০১ টি, মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৬) এর নামে পূর্বের ০১ টি মামলা বিদ্যমান।
উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন এবং ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।