1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
আজ ০৫ জুন ২০২৬খ্রিঃ (শুক্রবার) ময়মনসিংহ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপারকে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান।
পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যের চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় জনাব মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD