1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ১,০০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৪,০০০ রোগী ভর্তি থাকেন যা এর ধারণক্ষমতার কয়েকগুণ বেশি, পাশাপাশি জরুরি বিভাগ ও বহির্বিভাগে প্রতিদিন আরও প্রায় ৫,০০০–৬,০০০ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন, চার জেলার অসংখ্য মানুষ জীবনের শেষ ভরসা হিসেবে এই হাসপাতালের ওপর নির্ভরশীল।

সীমিত জনবল, অতিরিক্ত রোগীর চাপ এবং নানা প্রতিকূলতার মধ্যেও হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তবে দীর্ঘদিন ধরে হাসপাতালকে ঘিরে সক্রিয় একটি দালালচক্র সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে অভিযোগের মুখে রয়েছে, রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়, অনেক ভুক্তভোগী দাবি করেন, কিছু অসাধু ব্যক্তি হাসপাতালের ভেতর ও আশপাশে অবস্থান করে রোগীদের বিভ্রান্ত করেন, এমনকি বিভিন্ন সময় অভিযোগ ওঠে, এসব চক্রের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী বা ব্যক্তির যোগসাজশ থাকতে পারে, তবে এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, যদি এমন কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকেন, তবে তার পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ কয়েকজন অসাধু ব্যক্তির কারণে পুরো হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হতে পারে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চিকিৎসাপ্রার্থী সাধারণ মানুষ।

ময়মনসিংহ বিভাগের মানুষের প্রত্যাশা—সরকারি হাসপাতালে তারা দালালের খপ্পরে নয়, স্বচ্ছ ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পাবেন, হাসপাতাল প্রশাসনের উচিত দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই দালালচক্র দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের এখনই সময়, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর উদ্যোগ নেবে—এটাই সবার প্রত্যাশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD