1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান

সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

ধর্মীয় উগ্রবাদ, অন্যায়-অবিচার ও সামাজিক অশান্তি মোকাবেলায় তওহীদের ভিত্তিতে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সোমবার (২৩ জুন) দুপুর ২টায় ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের উদ্যোগে ‘ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রাম’ শীর্ষক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি এমানুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর হুকুম-বিধান থেকে সরে গিয়ে মানুষ নিজস্ব জীবনব্যবস্থা গ্রহণ করায় পৃথিবীব্যাপী অন্যায়, অবিচার, অত্যাচার ও অশান্তি বৃদ্ধি পেয়েছে। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে মানুষ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যেই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পৌঁছে দিচ্ছি।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং কেন্দ্রীয় নারী সম্পাদক রুফায়দাহ পন্নী।

এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, মহানগর সভাপতি মো. হোসাইন আলী, ময়মনসিংহ জেলা সভাপতি মো. বাচ্চু মিয়া, বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, শেরপুর জেলা সভাপতি মোমিনুল হক পান্না, জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, নেত্রকোনা জেলা সভাপতি মো. আব্দুল কায়ুম, কিশোরগঞ্জ জেলা সভাপতি হিমশেল ভুঁইয়া এবং ময়মনসিংহ জেলা নারী নেত্রী করুণা জাহান বৃষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং তওহীদের আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD