1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের কৃতি সাংবাদিক তাসলিমা রত্না দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। নানা বাধা-বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতা অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। দিন-রাত মাঠপর্যায়ে কাজ করে তিনি একজন পরিশ্রমী, দক্ষ ও চৌকস সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

তবে সম্প্রতি তাঁর এই সাফল্য ও সামাজিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) আইডি খুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মান ও মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিভিন্ন মহল থেকে তাসলিমা রত্নার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার, অনলাইন হয়রানি ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সত্য প্রকাশের পথকে সুগম রাখতে সকলকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুন, আমরা আপনার পাশে আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD