1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহর তলী জেলখানার চর এলাকায় মল্লের চর নামক স্থানে সুলতান আহমেদের একটি ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।

থানায় দাখিল করা অভিযোগে জানা গেছে, মোঃ ইছমাইল মিয়া (৩৫), পিতা: মোঃ কাজল মুন্সী, সাং: ৩১ নং ওয়ার্ড, জেলখানার চর, মল্লের চর, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহ এর বিরুদ্ধে গত ৩০ মে অত্র থানায় চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ দায়ের করেন সুলতান আহমেদ। সেই প্রেক্ষিতে গত ৭ জুন ২নং ফাঁড়ির তদন্ত কর্মকর্তা  জিয়াউল হক একজন পুলিশ কনস্টেবল সহ উক্ত স্থান ও বিবাদীর বাড়ী পরিদর্শন সহ আশেপাশের স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন ও অভিযুক্ত না পেয়ে ফিরে আসেন।

এর পরে ৮ জুন রোজ সোমবার সকাল ৮.০০ ঘটিকার সময় থানায় অভিযোগ দায়েরের কারনে সুলতান আহমেদ এর উপর ক্ষিপ্ত হয় এবং উক্ত স্থানে নির্মিত টিনের ঘরটি মোঃ ইছমাইল মিয়া ও ছাত্রলীগ নেতা ফারুকের নেতৃত্বে ৫/৬ মিলে দেশীয় অস্ত্র সন্ত্র নিয়া কুপাইয়া, ভাংচুর করিয়া, ঘরের ভিতরে রক্ষিত মালামাল লুট করে এবং ঘরে অগ্নি সংযোগ করিয়া পুড়াইয়া ফেলে।

সুলতান আহমেদ জানান, সন্ত্রাসীদের বিরোদ্ধে চুরি, মাদক মামলা রয়েছে।এলাকার একজন দাগী চোর, নেশাখোর, সন্ত্রাসী হওয়ায় স্থানীয় লোকজন তাহার ভয়ে আশেপাশের লোকজন কেহই তাহার কাছে যায় না এবং কোন অপরাধ কার্যে ভয়ে বাঁধা নিষেধ করিতে সাহস পায় না।

অভিযোগকারী জানান, ইসমাইলের সহোদর বড় ভাই মোঃ নাইম মিয়া সহ স্থানীয় আরোও কয়েকজন ব্যক্তি উক্ত ঘটনার বিষয়ে মোবাইল ফোনে জানায় এবং আরোও জানায় যে, বর্ণিত ঠিকানায় গেলে সুলতান আহমেদকে উক্ত ব্যক্তিরা প্রাণে মারিয়া ফেলিবে এবং যে কোন সময় বড় ধরনের ক্ষতি করিয়া ফেলিবে। ঘর মালিক সুলতান আহমেদ প্রাণের ভয়ে ঘটনাস্থলে যাইতে পারিছে না।

উক্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা  জিয়াউল হক কে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে অবহিত করিলে তিনি জানান, থানায় একটি লিখিত এজাহার দাখিল করার পরামর্শ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD