1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন

সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের চক্ষুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ ভিশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ, গুড পিপলের কর্মকর্তা মিনহাজ আহমেদ, অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী এবং ট্রাফিক ইনস্পেক্টর গোলাম মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ট্রাস্টি বোর্ডের অবৈতনিক সম্পাদক অধ্যাপক ডা. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের নির্বাহী পরিচালক শরিফুজ্জামান পরাগ।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবহন শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের কর্মীদের সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করা নিরাপদ সড়ক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। নতুন এ ভিশন সেন্টারের মাধ্যমে মোটরযান কর্মচারীরা সহজে ও স্বল্প খরচে চক্ষু পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও সড়ক নিরাপত্তা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোটরযান চালক ও কর্মচারীদের দৃষ্টিশক্তি উন্নয়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেও এই ভিশন সেন্টার সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD