1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই" - বিভাগীয় কমিশনার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার

সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। মূখ্য আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। স্বাগত বক্তব্য দেন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর সৈকত দত্ত।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ–৮ম শ্রেণি): ১ম তানিশা তাবাসসুম ইথা (ইউনিক প্রগ্রেসিভ স্কুল), ২য় মাহমুদ হাসান তাসিন (ময়মনসিংহ জিলা স্কুল) এবং ৩য় সানিয়াত তাবাসসুম (কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল)।
রচনা প্রতিযোগিতা (৯ম–১০ম শ্রেণি): ১ম প্রীতম সরকার (ময়মনসিংহ জিলা স্কুল), ২য় সায়মা তায়্যিবা রাইতা (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী) এবং ৩য় ইশারাত জাহান ইভা (অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়)।
স্লোগান প্রতিযোগিতা: ১ম কাব্য চন্দ্র শীল (ময়মনসিংহ জিলা স্কুল), ২য় তানিশা তাবাসসুম ইথা (ইউনিক প্রগ্রেসিভ স্কুল) এবং ৩য় ফাতিমা তুজ জাহরা (ভাবখালি দাখিল মাদরাসা)।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিভাগে ১ম স্থান অর্জন করে সাবা ইসলাম বর্ণ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়) এবং ২য় স্থান অর্জন করে আয়েশা বিনতে মাহমুদ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী)।
এছাড়াও বিভিন্ন বিভাগে অংশ নেওয়া মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD