1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

সোহেল মিয়া ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢাকিরকান্দা-ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার কার্যনির্বাহী পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক গণসমাবেশ ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বালিখাঁ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার উপস্থিত জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

উল্লেখ্য, পূর্বে অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমরান খানকে সভাপতি এবং শহীদুল্লাহ শহিদকে সাধারণ সম্পাদক করে মাদ্রাসার কার্যনির্বাহী পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। তবে বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং মাদ্রাসার সার্বিক স্বার্থ বিবেচনায় নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য, দক্ষ ও সর্বজনস্বীকৃত নেতৃত্ব গঠন অত্যন্ত জরুরি। তারা সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

সভায় প্রধান উপদেষ্টা মো. আব্দুর রাজ্জাক সরকার জানান, আগামী তিন দিনের মধ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ওই আহ্বায়ক কমিটি পরবর্তীতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD