1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

৩০ জুন ২০২৬ (মঙ্গলবার): বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ময়মনসিংহ জেলা তথ্য অফিস এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুনঃখনন, নারীদের জন্য পিংক বাস সার্ভিস এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, সরকারের এসব অগ্রাধিকার কর্মসূচির সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের মাধ্যমে এসব কর্মসূচির উপকারিতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মাসুদ মিয়া এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ব্রিফিংয়ে জানানো হয়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি ভর্তুকি, প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি উপকরণ, সেচ সুবিধা, আধুনিক কৃষিযন্ত্র কেনার সুযোগ, কৃষি বীমা, বাজার ও আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ এবং স্বচ্ছ সেবা গ্রহণসহ ১০টি গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছেন। কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিষয়ে বলা হয়, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ এবং তার ওপর অর্জিত সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপকৃত হবেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সরাসরি নগদ সহায়তা এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। খাল খনন ও পুনঃখননের সুফল তুলে ধরে বক্তারা বলেন, এ উদ্যোগ কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ এবং মাছ চাষ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, ভূমিক্ষয় রোধ এবং দুর্যোগ মোকাবিলায় গাছের বিকল্প নেই। এছাড়া নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ নারী পরিচালিত ও নিয়ন্ত্রিত ইলেকট্রিক ‘পিংক বাস সার্ভিস’ চালুর সরকারি উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়। এতে নারী চালক, হেল্পার ও সুপারভাইজার নিয়োগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়। ব্রিফিং শেষে কর্মসূচিগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD