
ময়মনসিংহে আলোরপথে হিজড়া সংগঠনের সভাপতি শেখ সালাম সালমা হিজরা (৫০) কালোবাজারে সরকারি অনুদান চাউল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।এ সময় সাংবাদিক ফাহাদ ভিডিও ধারন করায় তাকে হুমকি দেয়া হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়া চেস্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে রুমা নামের এক হিজড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ, আলাউদ্দিন শেখ সালাম সালমা হিজরা একজন আলোরপথ হিজরা সমাজ কল্যান সংস্থার সভাপতি। বিগত জুন মাসে সরকারী কোষাগার ত্রান ভান্ডার হতে জেলা প্রশাসক ময়মনসিংহ কর্তৃক আলোরপথ হিজরা সদস্যদের সকলের উদ্দ্যেশে ২ টন চাউল বরাদ্ধ দেন।উক্ত চাউল সদস্যদেরকে বন্টন না করে নিজে আত্মসাৎ করার উদ্দেশ্যে রাতের আধারে অজ্ঞাতনামা স্থানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে সদস্যরা লোকমারফত জানতে পারে যে, কোতোয়ালী মডেল থানাধীন চাউল পট্রি হেজমোল্লা রোডস্থ এলাকায় বিক্রি করার উদ্দ্যেশে উক্ত চাউলের বস্তাগুলি নিয়ে রাখে এবং এক পর্যায়ে কিছু বস্তা ট্রাকে উঠায় যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট-২০-৮৪৭০। পরবর্তীতে গোপন সূত্রে জানতে পারেন যে, হেজমোল্লাহ রোডস্থ ভাই ভাই চাউলের দোকান ঘর, যাহার মালিকের নাম বারেক মিয়া এর নিকট বিক্রি করেন। উক্ত ট্রাক ড্রাইভার মোঃ মনির হোসেন বর্তমানে কোতোয়ালী থানায় হেফাজতে রয়েছে। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উক্ত সংঘঠনের চাউল অসৎ উদ্দেশ্যে বিক্রি করার জন্য হেজমোল্লাহ রোডস্থ এলাকা কোতোয়ালী মডেল থানার পুলিশ হেফাজতে নিয়েছে।
উক্ত বিবাদী একজন মাদক সেবী এবং খারাপ প্রকৃতির লোক বটে। শেখ সালাম সালমা হিজরার এহেন আচরনে বর্তমানে সংঘঠনের সকলে চরম নিরাপত্তাহীনতায় ভোগীছে ।