1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে চলন্ত ট্রেনে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই: আতঙ্কিত যাত্রী ও শিক্ষার্থী ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১ ময়মনসিংহে মূক ও বধির বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আরিফুল ইসলাম ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছাত্রদলের নাম ভাঙিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি, কোতোয়ালী থানায় অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তাক্ত হামলা রামদা ও লাঠির আঘাতে আহত ৪ জন, স্বর্ণের চেইন ছিনতাই ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দিনভর উত্তেজনা, এলাকায় আতংক হাওরের জলাশয় সব মৎস্যজীবীর জন্য উন্মুক্ত, প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু ময়মনসিংহে আলোরপথে হিজড়া সংগঠনের নামে বরাদ্দ সরকারি চাউল পাছার আটক ১

ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক আকন্দ উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ অভিযোগ করেন, তার বাবার পথরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি তাদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বর্তমানে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD