1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা ধোবাউড়ায় এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে বেইলী ব্রিজ সংস্কার; জনদুর্ভোগের অবসান

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা দেখা দিলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম রেসকিউ বোটের ব্যবস্থা করা হবে। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা হবে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, যাতে পানিবাহিত রোগের বিস্তার রোধ করা যায়। এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।”
তিনি আরও বলেন, “বন্যার সময় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত এসব আশ্রয়কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।”
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজী বলেন, “সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টি হলেও পানি দীর্ঘ সময় আটকে থাকার সম্ভাবনা কম থাকবে বলে আশা করছি।”
সভায় দুর্যোগকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD