1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ–ফুলপুর আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ সততা, কর্মদক্ষতা ও মানবিকতায় আস্থার প্রতীক অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন ময়মনসিংহ–ফুলপুর আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ–ফুলপুর আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ–ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী মসজিদ সংলগ্ন এলাকায় শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসটি ধলী মসজিদ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ক্রসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। দুর্ঘটনার কারণ ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD