1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ সততা, কর্মদক্ষতা ও মানবিকতায় আস্থার প্রতীক অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন ময়মনসিংহ–ফুলপুর আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ ময়মনসিংহের চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ | ২ আগস্ট ২০২৬
পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য ময়মনসিংহ জেলা গড়ে তোলার লক্ষ্যে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ পালন করেছে সদর উপজেলা প্রশাসন।
রবিবার (২ আগস্ট) সকালে নগরীর হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “পরিচ্ছন্নতা একটি অভ্যাস ও নাগরিক দায়িত্ব। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জনস্বাস্থ্য ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
পরে বর্তমান সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটসের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD