1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এস আই আনোয়ার কর্তৃক অজ্ঞাত ৬ চোর গ্রেফতারঃ গাড়ী উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস আই আনোয়ার কর্তৃক অজ্ঞাত ৬ চোর গ্রেফতারঃ গাড়ী উদ্ধার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৬১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই আনোয়ার হোসেন বাবলু একটি প্রইভেটকার চুরি হওয়ার পর তার রহস্য উদঘাটন করে সকল চোরদের গ্রেফতার করে চোরাইকৃত প্রাইভেটকারটিও উদ্ধার করেছেন।পুলিশী এই চমৎকার সফলতায় সাধারন মানুষের মাঝে কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রতি আস্থা আরো একধাপ বেড়ে গেলো।

গত ২৯ জুলাই যাত্রীবেশে একদল চোর গাড়ীটি ভাড়া করে নিয়ে গাজীপুর শিববাড়ীর মোড়ের উদ্দেশ্যে রওনা হইয়া গাজীপুর জাতীয় উদ্যান পাকা রাস্তার পাশে গাড়ীর ড্রাইভার মানিক মিয়া (৩৫) কে গলায় গামছা পেচাইয়া ফেলে দিয়া গাড়ী নিয়া চলে যায়ে। এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ১(৮)২০২২ দায়ের হয়।মামলাটি তদন্ত করার দায়িত্বপান এস আই আনোয়ার হোসেন বাবলু। বেশ কিছু সময় প্রকাশ্যে গোপনে তদন্ত করে মূল আসামী সনাক্ত করে দফায় দফায় অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতারকে গ্রেফতার করেন।চোর মো: নাজমুল ওরফে লিয়াকত (৪০) গ্রেফতার করেই ২১ অক্টোবর রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন নয়ামাটি এলাকা হইতে এবং  শাকিল হাসান (২৪),  রানা (২৯) ও  সোহাগ মিয়া (৩৪),  ডিএমপি’র দক্ষিনখান এলাকা থেকে গ্রেফতার করেন। ধারাবাহিক অভিযানে ভালুকা থেকে গোলাম রব্বানী ওরফে কবির (৩০)কে গ্রেফতার করেন। একটানা অভিযানে পুলিশ টিমের নাওয়া খাওয়া যেন হারাম হয়ে গেছিলো।ধাপে ধাপে অভিযানের সফলতা তাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছিল।

এস আই আনোয়ার হোসেন চোরদের গ্রেফতারের পর চোরাই গাড়ী বিক্রীর ১০ হাজার টাকা উদ্ধার করেন।আসামীদের কর্টো সোপর্দ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD