1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শিক্ষা নগরী মমনসিংহের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা’র নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বেগম রোকেয়া প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে মাদক মামলার আসামী আল আমিনকে গাজাসহ গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে চুরি মামলায় আসামী ইদ্রিস আলী, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী লিটন চন্দ্র সাহা, মোঃ হৃদয়কে গ্রেফতার করে।
এছাড়া এসআই শাহজালাল, মেহেদী হাসান, ভানভীর আহম্মেদ সিদ্দিকী, ফারুক আহম্মেদ পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চার পলাতককে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সোহাগ, নাইমুল ইসলাম নাঈম, সুইটি আক্তার ছোটন ও আঃ রফিক রতন। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ অভযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD