1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আল আমিন তারাকান্দার সানুড়ার মৃত মনির মিয়া ওরফে মাইন উদ্দিনের ছেলে।
মিডিয়া অফিসার এ.ডি. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব হতে একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য গাঁজা বহন করে ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে আসছে। সেই সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দায় প্রাইভেটকার তল্লাশী করে আল আমিন (৩২) নামে একজনকে আটক করে র‌্যাব। সে তারাকান্দর সানুড়া’র মৃত মনির মিয়া ওরফে মাইন উদ্দিনের ছেলে। তার হেফাজত হতে ১৬ কেজি গাঁজা, ১ টি প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করে র‌্যাব।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD