1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোণা ৩১ বিজিবি এর অভিযানে ০৪ জনসহ বিরল প্রজাতির তক্ষক, সিএনজি ও নগদ টাকা উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার

নেত্রকোণা ৩১ বিজিবি এর অভিযানে ০৪ জনসহ বিরল প্রজাতির তক্ষক, সিএনজি ও নগদ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

১৪ ডিসেম্বর ২০২২ তারিখ ১১:৩০ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৭ সদস্যের ০১ টি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১১৭২ হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নের বটতলা নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচালনাকালীন সীমান্ত এলাকা হতে আসা ০১ টি সিএনজি যার নম্বর আরবি-১২৩ তল্লাশীর জন্য চ্যালেঞ্জ করে।

বিজিবি’র টহল দল উক্ত সিএনজিতে থাকা মোঃ সালাউদ্দিন (৫০), মোঃ নাসির উদ্দিন (৫৪), মিসায়েল রাংসা(৪৫), ও মোঃ স্বপন মিয়া (৫০), ‘কে আটক করে।পরে তাদের সিএনজিসহ তল্লাশী করে তথ্যানুযায়ী তাদের নিকট হতে বিরল প্রজাতির ০৮ ইঞ্চি লম্বা আকৃতির ০১ টি তক্ষক, ০১টি সিএনজি এবং নগদ ২৫,৯৯০/- টাকা জব্দ করে। যার সিজার মূল্য ১২,২৫,৯৯০/-(বারো লক্ষ পঁচিশ হাজার নয়শত নব্বই) টাকা। জব্দকৃত তক্ষক, সিএনজি, নগদ টাকা এবং আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD