1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা

ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ ও জেলা পুলিশ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেজ্ঞ ডিআইজি দেবদাস ভট্রাচার্য বিপিএম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ।

জেলা প্রশাসক, ময়মনসিংহ ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তা ছিলেন এহতেশামুল আলম, অনুষ্ঠানের আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন  পুলিশ সুপার, ময়মনসিংহের মাসুম আহম্মদ ভুঞা পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।বক্তারা বলেন, মাঠের ছেলে-মেয়েরা বিপথগামী হয়না। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়নে ময়মনমসংহের ৮ নারী অংশ গ্রহন করেছিল।খেলধুলার জন্য ময়মনসিংহে একটি হকি স্টেডিয়াম দরকার। আজকের খেলায় অংশ গ্রহনকারীরা একদিন জাতীয় দলে খেলবে। শিশু-কিশোরদের মানিুষিক বিকাশে খেলাধুলা অপরিহার্য।

খেলার শুরুতেই দেশীয় গান ও পাহাড়ি নৃত্য পরিবেশন করা হয়। ক্ষুদ্র নিগোষ্টির শিশু-কিশোররা এতে অংশ গ্রহন করে।

উদ্বোধনী খেলা তারাকান্দ উপজেলা ও ভালুকা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পুরুষ তারাকান্দা দল বিজয়ী হয়। অপরদিকে একই উপজেলার মধ্যে খেলায় নারীদল ভালুকা বিজয়ী হয়।

কবাডি খেলায় জেলার ১৩ উপজেলার পুরুষ দল ও ৮ উপজেলার নারী দল অংশ গ্রহন করে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD