1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১২ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১২

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের সামনে থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, পটল ওরফে সনজু ও মোঃ হোসেন মিয়া। এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম বোররচর ভাটিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মুকছেদুল হককে ৪ শত পিচ ইয়াবাসহ, এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ আকুয়া বাইপাস মোড় থেকে মাজহারুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম মহারাজা রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আব্দুল করিম, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টাধরের সবুজকে, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম চরপাড়া মেডিকেল গেইটের সামনে থেকে বিষ্ফোরক মামলার আসামী আফসার আলী ওরফে বড় গেন্ধা ও মোঃ ইনসান আলীকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD