1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ছাত্রলীগ নেতা প্রিন্স ছুরিকাঘাতে আহত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা

ময়মনসিংহের ছাত্রলীগ নেতা প্রিন্স ছুরিকাঘাতে আহত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ: ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মুহাইমিনুল হক প্রিন্সকে (২৬) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত প্রিন্সকে মমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার বন্ধু রাজু দেওয়ান।
প্রিন্স কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের শামছুল ইসলামের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সময় প্রিন্সের সঙ্গে থাকা নতুন বাজার পিয়নপাড়া এলাকার বাসিন্দা রাজু দেওয়ান জানান, আমরা চার-পাঁচটি মোটরসাইকেলে হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল গনিকে দেখতে যাচ্ছিলাম।
তিনি বলেন, ইমার্জেন্সি বিভাগের সামনে পৌঁছালে পেছন থেকে এসে ওয়ার্ড আওয়ামী লীগ এক নেতা ও মাহমুদুল হাসান জনির সঙ্গে থাকা সাত-আটজন ছেলে প্রিন্সকে মারধর করে পায়ে, পিঠে ও বুকে ছুরিকাঘাত করে চলে যান।
মমেক ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা বলেন, ছাত্রলীগ নেতা প্রিন্সের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল স্থানান্তর করেছেন। আমি তাকে গাড়িতে তুলে দিয়েছি।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। তবে এখনো থানায় মামলা দায়ের হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, এক আওয়ামী লীগ নেতাকে ওভারটেক করে মোটরসাইকেল চালিয়ে চলে যাওয়ায় তার অনুসারীরা ক্ষিপ্ত হলে তর্ক-বিতর্কের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD