1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি মাপঝোককালে পিতাপুত্র নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি মাপঝোককালে পিতাপুত্র নিহত

এম এ আজিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ।  জমির সঠিক সীমানা ঠিক করতে সরেজমিনে মাপতে গিয়ে ময়মনসিংহ সদরের চুরখাইয়ে প্রতিপক্ষের হাতে পিতা পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, আবুল খায়ের (৬০) ও ফরহাদ হোসেন(২০)। বুধবার এক ফেব্রুয়ারি বিকালে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরখাই গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুসের বাড়ির আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন বুধবার দুপুরে তাদের জমির সীমানা নির্ধারণ করতে আমিন (জমি মাপ কারক) নিয়ে সরেজমিনে মাপতে যায়। এ সময় আবুল খায়েরদের জমি পরিমাপে কম হয়। আবুল খায়ের জমি পরিমাপকারকে নিয়ে পার্শ্ববর্তী কামাল নামীয়দের জমিতে মাপঝোক করতে থাকে। তাদের জমিতে কেন আমিন নামানো হলো এ নিয়ে বিরোধ হলে কামাল তার তিন ছেলে, স্ত্রী সহ অন্যান্যদের নিয়ে ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে। হামলাকারীরা আবুল খায়ের, ছেলে ফরহাদকে  কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। গুরতর আহত আবুল খায়ের, ছেলে ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদ্বয়ের লাশ জব্দ করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকান্ডের কারণ প্রাথমিকভাবে চিহিৃত হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্ঠা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD