1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের অধিবেশন অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের অধিবেশন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল এর ৩য় আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৩ ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়ার হাই স্কুল মিলনায়তনে ৯ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্রনালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এর জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক কমিশনার রওশন আরা খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর সচিব প্রফেসর কিরীটি কুমার দত্ত, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল এর অতিরিক্ত আঞ্চলিক কমিশনার নাছিমা আক্তার, প্রিমিয়ার আইডিয়ার হাই স্কুল এর প্রধান শিক্ষক আলহাজ্ব মো চান মিয়া প্রমুখ। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর উপসচিব প্রশাসন মোহাম্মদ মনিরুজ্জামান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে আঞ্চলিক বাজেট পেশ করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কোষাধ্যক্ষ মালেকা পারভীন।

অনুষ্ঠানে জেলা, উপজেলার কমিশনার বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও গাইডারবৃন্দ, অফিস কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD