1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে রিহ্যাব সেন্টারে যুবকের রহস্যজনক মৃত্যু - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ

ময়মনসিংহে রিহ্যাব সেন্টারে যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার প্রভাত রিহ্যাব সেন্টারে আরমান (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরমান ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে প্রভাত রিহ্যাব সেন্টারে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মগটুলা ইউনিয়নের ইউপি সদস্য শরাফ উদ্দিন জানান, আরমান গাঁজা ও পেস্টিংয়ে আসক্ত ছিল। এ কারণে পরিবারের সম্মতিতে সুস্থ করার জন্য তাকে প্রভাত রিহ্যাব সেন্টারের লোকজন গতকাল সোমবার (৬ মার্চ) বিকেলে সেন্টারে নিয়ে যায়।

রাতে রিহ্যাব সেন্টারের লোকজন ফোন করে জানায় আরমান তাদের হয়রানি করছে। এরপর সকালে তারা জানায় আরমানের অবস্থা ভালো না, তাকে হাসপাতালে আনা হয়েছিল। সে মারা গেছে, আপনারা আসেন।

তিনি আরও বলেন, আমাদের ধারণা রাতে আরমানকে মারধর করা হয়েছে। ঘটনা বিস্তারিত জেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও প্রভাত রিহ্যাব সেন্টারের মালিক রনির কোনো বক্তব্য জানা যায়নি। সুত্র: :বাংলা নিউজ ২৪.কম

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD