1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৯ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৯

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে রমজানে সাধারণ মানুষের চলাচল ও বসবাস নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এই সময়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করিয়া ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মোঃ মনিরুজ্জামানের সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাটগুদাম মোড় জয়বাংলা চত্ত্বর থেকে মাদক ব্যবসায়ী মোঃ হামিদুলকে ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই ফারুক আহম্মেদ, ১নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের গেইটের সামনে ৩জন মাদক ব্যবসায়ী রবিন, মোঃ মোজাম্মেল ও আল আমিনকে ১২ গ্রাম হেরোইন সহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চর খরিচা থেকে অপহরন সহ ধর্ষণ মামলার আসামী মফিদুল ইসলাম, এসআই রুবেল মিয়া ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম জেসি গুহ রোড থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী তন্ময় কুমার ধর, বাধন চন্দ্র সেন ও সুমন চন্দ্র পালকে দেশীয় অস্ত্র সহ, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নতুন বাজার ৪৫ নং সাহেব আলী রোডস্থ তা-থৈ মেডিসিন কর্ণার নামক ফার্মেসি থেকে মাদক মামলার আসামী মলিন চন্দ্র পন্ডিতকে ৮২৫ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ইনজেকশন বিক্রির নগদ টাকা সহ, এসআই আজগর আলী ৩নং ফাড়ি অন্যান্য মামলার আসামী সোহেল মিয়া, মোঃ জুয়েল ও
মোঃ মোখলেছ, এসআই আরিফুল ইসলাম অন্যান্য মামলার আসামী মোঃ হৃদয় মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আলাউদ্দিন একটি সাজাপ্রাপ্ত এসআই আরিফ, অসীম  কুমার দাস, আশরাফুল আলম ৩টি সিআর এবং নিরুপম নাগ, মনিরুজ্জামান ২টি জিআর তামিল করেন।
তারা হলো, মোঃ ইসমাইল হোসেন, একেএম ফজলুল হক, আসমা খাতুন, তানজির মাহমুদ,  তন্ময় কুমার ধর। এদের মাঝে একই আসামির বিরুদ্ধে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD