1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে অপহরনের দুই ঘন্টার মধ্যে দুই শিশু উদ্ধার : অপহরন কারী আটক - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলপুরে অপহরনের দুই ঘন্টার মধ্যে দুই শিশু উদ্ধার : অপহরন কারী আটক

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

ইউসুফ হোসেন নুর ও আদিবা রহমান নামের দুই শিশুকে অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।২৪-০৪-২০২৩ (সেোমবার) সকাল আনুমানিক ৭ঃ৩০ ঘটিকায় গোদারিয়া উত্তর সাকিনস্থ হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদ এর পাঁচ বছরের শিশুপুত্র “ইউসুফ হোসেন নুর ” ও ভাড়িটিয়া আরিফুর রহমানের তিন বছর বয়সী কন্যা “আদিবা রহমান “বাড়ীর বাহির আঙ্গিনায় খেলা করতে ছিলো। সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় দুই পরিবারের লোকজন শিশু দুইটিকে খোঁজে না পেয়ে আশেপাশে খোঁজতে থাকেন। খুঁজে না পেয়ে ভোক্তভোগী পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করেন।

সংবাদ পাওয়ার পর ফুলপুর থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।খুঁজাখুজির এক পর্যায়ে জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে তাদের আটক রাখার অনুরোধ করেন ফুলপুর পুলিশ। থানার অফিসার ও ফোর্স সহ , শিশু দুইটির পিতামাতা ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া শিশুদের সনাক্ত করেন।

শিশু দুইটিকে জিজ্ঞাসা বাদে জানা যায়, চিপস্ ও বিস্কুট খাইয়ে আরও চিপস বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে শিশু ০২টি কে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে জাহানারা নামের মহিলাটি নিয়ে যাচ্ছিলো।

উক্ত বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন ( Oc Phulpur) বলেন, নিজের শিশু সন্তানের প্রতি নজর রাখুন,সতর্ক থাকুন,শিশু সন্তানকে চোখের আড়াল করবেন না,এতে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD