1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুরে যক্ষা প্রতিরোধে ডেমিয়েন ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্গাপুরে যক্ষা প্রতিরোধে ডেমিয়েন ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

কেএস বাবু, দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি (ডেমিয়েন ফাউন্ডেশন) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিবি,ম্যালেরিয়া,এইচআইভি ও কোভিড -১৯ কার্যক্রমের উপর বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম। উক্ত অনুষ্ঠানে যক্ষা রোগের বিভিন্ন লক্ষন ও প্রতিকার সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। যক্ষা ও কুষ্ঠ বিভাগের উপজেলা ইনচার্জ মোঃ সেলিম মিয়া’র, সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায়, জেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা শঙ্কর সরকার,কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম, গ্রাম্য ডাক্তার মো: রমজান হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায় বলেন, বিশ্বে যক্ষায় ২২ টি ঝুকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছয় নাম্বারে। দেশে প্রতিবছর প্রায় ৭০-৮০ হাজার মানুষ যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। এসব মৃত্যুর অধিকাংশ কারন সময়মতো চিকিৎসা না নেওয়া,ঔষধ সেবনে অনাগ্রহ,স্বাস্থ্যবিধি না মেনে চলা ইত্যাদি। যক্ষা রোগের লক্ষন দেখা দিলে সাথে সাথেই বিনামূল্যে পরিক্ষা করে নিয়মিত ঔষধ সেবনের পরামর্শ দেন তিনি।
জেলা যক্ষা ও কুষ্ঠ কর্মকর্তা শঙ্কর সরকার বলেন, দুর্গাপুরে প্রতি বছর ১লাখ টিবি সিপ্রোসি পরিক্ষায় প্রায় ২২১ জন যক্ষা রোগী সনাক্ত হচ্ছে । এই বছর এখন পর্যন্ত ১০ জনের অধিক যক্ষা রোগী মৃত্যু বরন করেছেন। সবার উচিৎ যক্ষার লক্ষন দেখা দিলে দ্রুত পরিক্ষা করানো। যক্ষা শরীরের যেকোনো যায়গায় হতে পারে তাই শারীরিক যেকোন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি । ডেমিয়েন ফাউন্ডেশন বিনামূল্যে যক্ষা পরিক্ষা করে থাকে এবং সনাক্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে। যক্ষা একটি ভাইরাস জনিত রোগ এটি হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। পাশ্ববর্তী দেশ ভারত যক্ষায় বিশ্বে এক নাম্বার ঝুকিপূর্ণ দেশ ফলে দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় যক্ষার ঝুঁকি অনেক বেশি। অনেক ভারতীয় আদিবাসী পরিচয় গোপন করে দুর্গাপুরে যক্ষার চিকিৎসা নিতে আসেন। তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিড-১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD