1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ৩০ কেজি গাজাসহ গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ৩০ কেজি গাজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা থানাধীন নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোট ৩০ কেজি গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।


আজ ২৮ এপ্রিল রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী মোঃ আওয়াল(৩০), পিতাঃ আঃ মোতালেব, ও মোঃ মজিবর হোসেন (৩০), পিতাঃ হোসেন আলী, উভয় সাং-সীডস্টোর, হবিরবাড়ী, থানা-ভালুকা, জেলা- ময়মনসিংহ’দ্বয়কে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৩০ কেজি গাঁজা ও ০১ টি নোহা গাড়ি উদ্ধার করত জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD