1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ২৬ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ২৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহেী কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন হাসপাতাল গেইটের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ৩০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ, এসআই শাহ মিনহাজের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কেওয়াটখালী থেকে মাদক মামলার আসামী মোঃ ইয়াসিন, মোঃ মামুন ওরফে বুশকে ৪০ গ্রাম কথিত হেরোইনসহ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া গরুর খোয়ার মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আলমগীর হোসেন, এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী শাকিল, এসআই ফারুক আহমেদ নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রাজু, মোঃ আপন মিয়া, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম মধ্য বাড়েরা থেকে মারামারি মামলার আসামী রোমান, এসআই আল মামুন নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী প্রীতম দাস ওরফে সজিব দাস, জয় সরকার, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ বাজার থেকে অন্যান্য মামলার আসামী খোকন, মোজাম্মেল, ফজলুল হক,


এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম জেলা স্কুল মোড় থেকে অন্যান্য মামলার আসামী মিজানুর রহমান শেখ, টিটু হোসেন রনি, এএসআই নূরে আলমের নেতৃত্বে একটি টীম চর ভবানীপুর থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মানু, ওমর ফারুক, রিপন মিয়া, এবাদুল মিয়া, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, রাজু মিয়া ও জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে।
এছাড়া এসআই আল মামুন, শাহজালাল, নিরুপম নাগ প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে সাজা ও পরোয়ানাভুক্তসহ আরো তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আলা উদ্দিন ওরফে বার্মিজ, মোঃ রাজন। এছাড়া পরোয়ানা ভুক্ত হলো, মোঃ রোমান। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD