1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) বিদায় সংবর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ (২৭ এপ্রিল ২০২৩) বিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১২ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লেসের সম্মানিত সভাপতি ও জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত পুনাক সভানেত্রী জনাব সানজিদা হক মৌ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিদায় কথাটির সঙ্গে দুঃখ ও ভারাক্রান্ত শব্দগুলো জড়িয়ে থাকে উল্লেখ করে বলেন, এটা প্রতিটি প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিকতা মাত্র। প্রিয় মানুষগুলো কখনোই তার প্রতিষ্ঠান বা প্রিয়জন থেকে চিরতরে বিদায় নেওয়া সম্ভব হয় না।
পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁরা আরও বলেন, তোমরাই জাতির মেরুদণ্ড। উন্নত বাংলাদেশ তোমাদের হাত দিয়েই গঠিত হবে। তাই পরীক্ষায় ভালো ফল করে তোমরা নিজেদের জীবনে সাফল্য লাভ করবে।
এছাড়াও অনুষ্ঠানে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা ও পরীক্ষার্থীবৃন্দ তাদের স্কুল জীবনের বিভিন্ন স্মৃতিচারনমূলক মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে মানপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করে পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী ও আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী তাঁদের অভিভাবকবৃন্দ-সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD