1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল রবিবার এসএসসি পরীক্ষা শুরু - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল রবিবার এসএসসি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

মাধ্যমিক   স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হবে । বোর্ডের অধীনে ১৫০টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে,এদের মাঝে ৬২ হাজার ৩৬৭ জন ছাত্র ও ৬০ হাজার ৮৯২ জন ছাত্রী। এবারের পরীকক্ষায় নিয়মিত ১ লক্ষ ৮৬৫ জন এবং অনিয়মিত ১১ হাজার ৯২৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানাগেছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, শিক্ষা বোর্ডে সীমিত সংখ্যক লোকবল নিয়ে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে এবং যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীনে দেশের অষ্টম বিভাগের ময়মনসিংহ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪৩৯ জন, জামালপুরে ২৮ হাজার ৫৮২, শেরপুরে ১৩ হাজার ৬৬৮জন ও নেত্রকোনায় ২৩হাজার ৫৭০ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহন করছে। যাতায়ত ব্যবস্থার সমস্যা ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে গত বছরের তুলনায় এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যেসব শিক্ষার্থী চরাঞ্চল থেকে ব্রহ্মপুত্র নদ পাড় হয়ে শহরের কেন্দ্র গুলোতে পরীক্ষা দিতে আসতো তারা এবার নিজেদের এলাকার কেন্দ্র গুলোতে পরীক্ষা দিতে পারবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD