1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবির অভিযানে অনলাইন জুয়ারি চক্রের ৫ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবির অভিযানে অনলাইন জুয়ারি চক্রের ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেষ্টুরেন্ট এর সামনে থেকে ২৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ ২০.০০ ঘটিকায় ৫ টি মোবাইল ফোন ও নগদ ৬,৫০০/- টাকাসহ অনলাইন জুয়ারি মমিনুল ইসলাম (২৪) সামির রেজা (৩২), মোঃ সাব্বির রহমান (২৮), আরাফাত রহমান @ হিমেল (২০) ও তৌহিদুল ইসলাম @ নাঈম (২৫), গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় তাহারা সকলেই অনলাইন ভিত্তিক betX365 ও অন্যান্য অনলাইন অ্যাপস ব্যবহার করে সফটওয়ারে জুয়া খেলে। আসামিরা বাংলাদশী মুদ্রা মোবাইল ব্যাংকিং পদ্ধতি স্থানান্ত করে তা বৈদেশিক মুদ্রাশ রূপান্তরিত করে এবং অনলাইনে সুপার ডিলারদের নিকট হতে বিট কয়েন হ্য় করে সাব ডিলার ও জুয়াড়ীদের নিকট বিক্রি করে অনলাইন জুয়া পরিচালনা করে। আসামিদের নিকট হতে উদ্ধারকৃত মোবাইল ডিভাইসে স্ব-স্ব নামে অনলাইন জুয়া অ্যাপস betx365 এর রেজিষ্ট্রেশন ও একাউন্ট পাওয়া যায়। betX365 সফটওয়ারে তাহাদের নিজস্ব একাউন্ট রহিয়াছে এবং তাহারা উক্ত একাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার বাজি ধরা টাকা পয়সা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করিয়া থাকে। এসকল জুয়ারি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। আসামীরা পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক bet365 ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কতৃক নিষিদ্ধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে ও অবৈধ কাজে পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে।

৫ টি মোবাইল ফোন ও নগদ ৬,৫০০/- টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর আওতায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে

সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD