1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর বাঁশবাড়ী কলোনি মোড়ে একটি সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। এ সময় মোট তিনজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

গুলিবিদ্ধরা হলেন বাশবাড়ী কলোনির মো. আজমুন (১৮), মাহমুদুল হাসান জয় (২২)। এ ঘটনায় আহত আরেকজন হলেন বাদল মিয়া (৪০)।
এ নিয়ে ওসি শাহ কামাল বলেন, ‘গতকাল বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবণের সঙ্গে বাঁশবাড়ী কলোনির পুকুরপাড় এলাকার যুবলীগের কর্মী গোপালের মারামারি হয়। এরপর গতকাল সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বাশবাড়ী কলোনি মোড়ে সালিসে বসেন। এ সময় শ্রাবণ ও গোপালের পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে গোলাগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে শ্রাবণের পক্ষের আজমুন ও মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হন। গোপালের পক্ষের মো. বাদল মিয়া নামে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
ওসি শাহ কামাল আরও বলেন, ‘গুলিবিদ্ধ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তাঁরা আশঙ্কামুক্ত।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD