1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চুরির লাইসেন্স চায় ময়মনসিংহের মোখসেদ চোরা! - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

চুরির লাইসেন্স চায় ময়মনসিংহের মোখসেদ চোরা!

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরের কুখ্যাত মোখসেদ চোরা চুরির লাইসেন্স চায়। কোতোয়ালী মডেল থানার এস আই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করার পর এমন কথাই হরদম বলেছে। সে শুধু পুলিশকে এমন দাবীর কথা বলেনি বলেছে কয়েকজন গনমাধ্যম কর্মীদের কাছেও। সে এক ভংকর চোর। চুরিই তার পেশা।তার নামে বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ, ৩০ এপ্রিল দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার ঘাগড়া গোপালনগর বাজারে আহাদ টেলিকম বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি করা চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার এস আই আনোয়ার হোসেন। তার কাছ থেকে চুরি যাওয়া কিছু টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে।
৩০ এপ্রিল দুপুর আনুমানিক ১.৪০ ঘটিকার সময় ঘাগড়া এলাকার গোপালনগর বাজারে আহাদ টেলিকম নামীয় দোকানের মালিক বাসায় যায়। পরবর্তীতে কিছু সময় পর দোকানে এসে দেখে দোকানের সাটার খোলা এবং আরো দেখি দোকানের ভেতরে ড্রয়ারে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকার রিচার্জ, মিনিট, এমরি কার্ড, ২টি মোবাইল ১টি সাওমি মোবাইল ও অপরটি স্যামফনি মোবাইল ফোন যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা সহ সর্বমোট ২ লাখ৯৫ হাজার টাকার মালামাল যথাস্থানে নেই। পরবর্তীতে দোকানের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় উক্ত সময়ের মধ্যে এক অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের সার্টার খুলে ড্রয়ারের তালা ভেঙ্গে দোকানে থাকা নগদ টাকা, কার্ডসমূহ ৩২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক আব্দুল আহাদ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও অজ্ঞাতনামা ব্যক্তিকে খুঁজে পায়নি। পরবর্তীতে জানতে পারে সুহিলা সাকিন বুধবাড়ীয়া বাজারে জনৈক আমিনুল ইসলাম এর বিসমিল্লাহ ঔষধ ঘর দোকান হইতে ঘরের ভিতরে কাউন্টারের ড্রয়ারে থাকা নগদ ১৮ হাজার টাকা, একটি অপো এন্ড্রয়েট মোবাইল ফোন যাহাতে ব্যবহৃত সিম নং-০১৭১৭-০৬-২, ১৯০-২৬৪৬৪৬ নাই। চুরি যাওয়া মোবাইল ফোনের মূল্য অনুমান ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা।
এব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হলে এস আই আনোয়ার হোসেন তদন্তের দায়িত্ব পান। এর পরে তিনি চোর সনাক্ত করে, বিভিন্ন স্থানে অভিয়ান পরিচালনা করে মোখলেস চোরাকে গ্রেফতার করেন। তার বাড়ি ময়মনসিংহ শহরের পাটগুদাম চর কালিবাড়ি এলাকায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD