1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ শহরের ১নং ফাড়ি পুলিশের এবটি সফল অভিযান ৬ ল্যাপটপ উদ্ধার গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ শহরের ১নং ফাড়ি পুলিশের এবটি সফল অভিযান ৬ ল্যাপটপ উদ্ধার গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার সহ ০৬টি hp ও ০১ টি সিপিইউ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী থানার ১ নং পুলিশ ফাড়ির এস আই রুবেল।
পুলিশ জানিয়েছে, গত ০৩ মে বিকাল অনুমান ০৫.১০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষা শেষে কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা লাগাইয়া যার যার মত বাসায় চলিয়া যায়। পরবর্তীতে ০৪ মে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় স্কুলের পিয়ন রিয়াজ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১নং কক্ষের দরজার তালা কাটা। তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষককে সংবাদ প্রদান করিলে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১নং কক্ষে যাইয়া দেখেন যে, রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়িয়া রহিয়াছে এবং রুমে থাকা ২১টি সরকারী hp ল্যাপটপ এর মধ্যে হইতে ০৭ টি ল্যাপটপ, মূল্য অনুমান ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ০১টি সিপিইউ, মূল্য ৬০ হাজার টাকা নাই। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-০৫/০৫/২০২৩ ইং, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নেতৃত্বে ফাড়ি ইনচার্জ দেবাশীষ সাহাকে সঙ্গে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া, তাহার সংগীয় এসআই(নিঃ) মোঃ আলী আকবর ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান (২০), পিতা-হাবিব মিয়া ওরফে হবি মিয়া, সাং-কালিবাড়ী গোলকপুর লজ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজহ হইতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ০৬টি hp ল্যাপটপ এবং ০১টি সিপিইউ উদ্ধার করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD