1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে চাঁদাবাজি মামলায় আসামি এসএসসি পরীক্ষার্থী ! - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে চাঁদাবাজি মামলায় আসামি এসএসসি পরীক্ষার্থী !

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঁদাবাজি মামলায় আসামি হয়েছে এসএসসি পরীক্ষার্থী রেজায়ে রাব্বী সৌরভ(১৬)। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আলোচনা-সমালোচনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

রেজায়ে রাব্বী সৌরভ (১৬) উপজেলার উচাখিলা বহুমুখী স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে উচাখিলা গ্রামের মইনুল কবীর বাবুলের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর তদন্তকালে জেনেছি এক আসামি এসএসসি পরীক্ষার্থী। তদন্ত শেষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ উঠেছে, হিযুবত তাওহীদের বিরুদ্ধে ধর্মীয় বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে গত ২৬ এপ্রিল অরাজনৈতিক ইসলামি সংগঠন ইত্তেফাকুল উলামা বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে। এ সময় হিযবুত তাওহীদের কর্মী সমর্থকরা ওই প্রতিবাদ কর্মসূচীতে হামলা করলে দুই পক্ষের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একটি ঘরে হামলা হয়।

মূলত ওই হামলার ঘটনার জের ধরে স্থানীয় মোদাবিরুল ইসলাম পূর্বশত্রুতায় এই চাঁদাবাজি মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সৌরভের পরিবার।

সৌরভের মা শাহানা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সাজানো মামলায় আমার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। মূলত হিযবুত তাওহীদের হামলায় আমার মাদরাসা পড়–য়া ছেলে আব্দুল্লাহ জাহিদ সৈকত মারাত্মক আহত। ওই ঘটনাটি আড়াঁল করতে ৭জনকে আসামি করে এই মিথ্যা চাঁদাবাজি মামলা সাজানো হয়েছে।

এই অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও মামলার বাদি মোদাবিরুল ইসলামের বক্তব্য জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD