1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুর ক্লুলেস চাঞ্চল্যকর অটোচালক উজ্জল মিয়া হত্যা কান্ডের রহস্য উদঘাটন ৫ জন গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুর ক্লুলেস চাঞ্চল্যকর অটোচালক উজ্জল মিয়া হত্যা কান্ডের রহস্য উদঘাটন ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

শেরপুর জেলার সদরথানাধীন খুনুয়াচরপারা এলাকায় ক্লুলেস চাঞ্চল্যকর অটোচালক উজ্জল মিয়া হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ৫ জন আাসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪,সিপিসি-১ (জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে শেরপুর সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মোঃ শামীম মিয়া (৩০) সহ আরো ০৪ জনকে শেরপুর জেলার সদর থানাধীন এলাকা হতে ০৭ মে ২০২৩ ইং তারিখ ১৭:৪৫ ঘটিকায় গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃরা হচ্ছে, মোঃ শামীম মিয়া (৩০), মোঃ আবুল হোসেন (২৭), মোঃ রুবেল হোসেন (৩৫), মোঃ সুলতান মিয়া ((৪৫)ও মোঃ মঞ্জরুল হক (৩০)
তাদের কাছ থেকে র‌্যাব উদ্ধার করেন,মোবাইল – ০২ টি,নগদ ১৮০০/- টাকা, ইজিবাইক – ০১ টি (বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ খোলা অবস্থায়)।

মামলার বাদী মোঃ সুজন মিয়া (৩৪), নিহত উজ্জল মিয়ার (৪২) সহোদর বড় ভাই একজন ইজিবাইক চালক। সে তাহার মালিকানাধীন ইজিবাইকটি নিজ গ্রাম এবং আশেপাশের গ্রামসহ শেরপুর থানাধীন বিভিন্ন এলাকায় ভাড়ায় চালাইয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছিলো। গত ২৮এপ্রিল রাত্রি আনুমানিক ৮:০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে তাহার ইজিবাইক নিয়ে ভাড়াচালানোর জন্য বাহির হয় এবং ২৯এপ্রিল রাত অনুমান ০১:০০ ঘটিকার সময় নিহত উজ্জল মিয়া (৪২) সুজনকে ফোনের মাধ্যমে জানায় যে, সে ঘুঘুরাকান্দি এলাকায় আছে। তারপর থেকে নিহত উজ্জল মিয়া (৪২) বাড়ীতে না ফেরায় বাদীসহ বাড়ীর লোকজন তাহাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ঐদিনেই সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় বাদী ফোনের মাধ্যমে জানতে পারে যে, শেরপুর থানাধীন খুনুয়া পশ্চিমপাড়া এলাকায় সাইদুল মেম্বারের বসতবাড়ী হইতে আনুমানিক ৩০০ গজ দক্ষিন-পূর্ব দিকে জনৈক দোছ মাহমুদের আবাদী জমির কোনায় অজ্ঞাত লাশ উলঙ্গ অবস্থায় দেখতে পায়, বাদীসহ গ্রামের লোকজন উজ্জল মিয়া (৪২) এর লাশ সনাক্ত করে। তাৎক্ষণিকভাবে উজ্জল মিয়া (৪২)’কে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এমতাবস্থায় মোঃ সুজন মিয়া (৩৪) শেরপুর সদর থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, শেরপুর সদর থানার মামলা নং-৬৪, তারিখঃ ২৯/০৪/২০২৩ ইং, ধারা- ৩৭৯/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করেন। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর উক্ত ঘটনাটির ছায়া তদন্ত শুরু করিয়া হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল ইং ০৭/০৫/২০২৩ ইং তারিখ ঢাকা জেলার ধামরাই থানাধীন কলেজ রোড এলাকা হতে হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ মোঃ শামীম মিয়া (৩০), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং রঘুনাথপুর, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর’কে আটক করে। প্রাথমিক অনুসন্ধানে ধৃত মোঃ শামীম মিয়া (৩০) নৃশংস হত্যা কান্ডের লোমহর্ষক বর্ণনা দেন ধৃত মোঃ শামীম মিয়া ইজিবাইক ছিনতাই এর উদ্দেশ্যে ভীমগঞ্জ হতে দশআনি যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করে। যাওয়ার পথে ইজিবাইক চালককে শেরপুর জেলার সদর থানাধীণ ভীমগঞ্জ বাজারের সাথে ব্রীজের নীচে ইলেক্ট্রিক তার দিয়ে গলায় পেচিয়ে হত্যা করে লাশ শেরপুর জেলার সদর থানাধীন খুনুয়া পশ্চিমপাড়া এলাকায় ধান ক্ষেতের ভিতর ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি বিক্রয় করার জন্য মোঃ আবুল হোসেন এর নিকট প্রদান করে এবং উক্ত হত্যা কান্ড ও ইজিবাইক ছিনতাই এর সাথে জড়িত ব্যক্তিদের নাম ঠিকানা জানায়। ধৃত মোঃ শামীম মিয়া (৪০) এর তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানা এলাকা হতে ছিনতাইকৃত ইজিবাইকটি বিক্রয়ের সাথে জড়িত ২। মোঃ আবুল হোসেন (২৭), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, সাং-দুসরা ছনকান্দা কালাম বাজার, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর ইং ০৭/০৫/২০২৩ তারিখ গ্রেফতার করে। ধৃত মোঃ আবুল হোসেন জানায় যে, ছিনতাইকৃত ইজিবাইকটি বিক্রয়ের জন্য তাহার ভায়রা ভাই মোঃ রুবেল হোসেন এর সহায়তায় মোঃ সুলতান মিয়ার বসতবাড়ীর ধানের গোলার ভিতর ছিনতাইকৃত ইজিবাইকটির বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ লুকিয়ে রাখে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার সদর থানাধীন কোচনধরা এলাকা হতে ইং ০৭মে মোঃ রুবেল হোসেন (৩৫) এবং মোঃ সুলতান মিয়া (৪৫)কে আটক করে। মোঃ রুবেল হোসেন ছিনতাইকৃত ব্যাটারী মোঃ মঞ্জুরুল ইসলাম এর নিকট একত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রর করেন।

পরে জামালপুর জেলার সদর থানাধীন গোপালপুর বারুয়াখালী বাজারে অভিযান পরিচালনা করে মোঃ মঞ্জুরুল হক (৩০) এর দোকান হতে ছিনতাইকৃত ইজিবাইক এর ০৪ টি ব্যাটারী উদ্ধার ও আটক করা হয়। উপরোক্ত সকল আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে। ধৃত আসামীদেরকে সূত্রোক্ত মামলা মোতাবেক শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়েছে।
ধৃত আসামীদের সূত্রোক্ত মামলায় শেরপুর জেলায় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD