1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)’র নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর। তার নেতৃত্বে যখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এই ঘৃণ্য কান্ডের তীব্র নিন্দা জানাই ও হুমকিদাতা চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন বিএনপির ঘরে ঘরে।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, এস এম কামরুল হাসান জনি,সাংগঠনিক সম্পাদক আকরাম আলী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল,মো আল আমীন, হুমায়ুন রশিদ বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD