1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
১৪ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ফুলপুরে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ফুলপুরে গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে রিপনকে গ্রেফতার করেছে পুলিশ ।
তাকে নিজ এলাকা থেকে ২৩শে মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোশাররফ হোসেন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জাল টাকাজনিত অপরাধে ২০১৪ সালের জুলাই মাসে ডিএমপির কদমতলি থানায় মামলা হয়।এরপর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় এএসআই শহিদুল, কনস্টেবল নজরুল ও চৌকিদার করিম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মীকে বলেন, ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফকে গ্রেফতার করে মঙ্গলবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD